Header Ads Widget

Model Activity Task 2021 Class 5 Bengali part 5 । পঞ্চম শ্রেণী মডেল অ্যাকটিভিটি টাস্ক 2021 বাংলা পার্ট 5 ।

 পঞ্চম শ্রেণী বাংলা মডেল অ্যাক্টিভটি টাস্ক পার্ট 5

নিচের প্রশ্নগুলির উত্তর দাও :

১.   মাঠ মনে ছুট কবিতাই কবির কাছে মাঠ কীভাবে নানান অর্থে প্রতিভাসিত হোয়েছে আলোচনা কর ।

উত্তর: কবি কার্তিক ঘোষের কাছে, মাঠ মানে ছুটি পাওয়ার মজা, সঙ্গে খুশির লুটোপুটি । কবির কাছে, মাঠ হল্লা ও হাসির জায়গা । মন হারানো বাঁশির সুরে এই মাঠ কবির ঘুম ছুটিয়ে দেয় । নিকেল করা বিকেলের নাচনা পায়ের তাধিন ধিন বাজনা, কবি মনে সবুজ প্রাণের শাশ্বত এক দ্বীপ জ্বালিয়ে দেয় । সর্বোপরি মাঠ হলো কবির এগিয়ে যাওয়ার প্রেরণা ।

২.   'অবশেষে দীর্ঘ যাত্রা শেষে তারা ভগবানের প্রসাদে পৌঁছালো' । - তারপর কি ঘটল, তা 'পাহাড়িয়া বর্ষার সুরে' রচনা অনুসারে লেখো ।

উত্তর: বৃষ্টি এনে পৃথিবীকে বাঁচাতে ব্যাং, মৌমাছি, মোরগ ও বাঘ দীর্ঘ যাত্রা শেষে ভগবানের প্রাসাদে পৌঁছালো, সেখানে গিয়ে তারা দেখল সবাই নানান ভোজ ও আনন্দ উৎসবে ব্যাস্ত । তাদের স্ত্রীদের ও মন্ত্রীদেরও মহানন্দ । ব্যাঙ বুঝতে পারলো কেনো রাজ্যে এত অভাব, এত কষ্ট । রাগে উত্তেজিত হয়ে তারা গেলো ভগবানের কাছে । অবশেষে ভগবান তার মন্ত্রীদের ডাকল এবং তাদের গাফিলতির জন্য তিরস্কার করল । এরপর তাদের জয়ের জন্য গর্বিত ব্যাঙ তখনই উল্লাসিত হয়ে সরবে পুকুরে ফিরে গেল । তারপর থেকে যখনই ব্যাঙ ডাকে, তখনই বৃষ্টি নামে ।

৩.  'ঝড়' কবিতা অনুসরণে শিশুটির ঝড় দেখার অভিজ্ঞতার বিবরণ দাও । 

উত্তর: 'ঝড়' কবিতায় ঝড় দেখে শিশুটির মনে এক সুন্দর অভিজ্ঞতা হয়েছিল । শিশুটি নিজেকে ঝড়ের সাথে তুলনা করেছে অর্থাৎ সে যেমন দস্যিপনা করে ঘরের মেঝের উপর কলি ঢেলে দেয় তেমনি ঝড় যেনো কোন দস্যি ছেলের মতো আকাশের উপর মেঘ-রুপি কলি ঢেলে দিয়েছে ।

৪.  'মধু কাটতে তিনজন লোক চাই ।'- এই তিনজন লোকের কথা 'মধু আনতে বাঘের মুখে' রচনাংশে কিভাবে উপস্থাপিত হয়েছে ? 

উত্তর: আলোচ্য উদ্ধৃতিটি শিব শঙ্কর মিত্রের লেখা 'মধু আনতে বাঘের মুখে' গল্প থেকে নেওয়া হয়েছে । প্রশ্ননুযায়ী মধু কাটতে তিনজন লোক দরকার । এই তিনজন লোকের আলাদা আলাদা কাজ রয়েছে । প্রথম জনের কাজ - চট মুড়ি দিয়ে গাছে উঠে কাস্তে দিয়ে মৌচাক কাটা । দ্বিতীয় জনের কাজ - একটা লম্বা কাঁচা বাঁশের মাথায় মশাল জ্বেলে ধোয়া দিয়ে মৌমাছি কে তাড়ানো আর তৃতীয় জনের কাজ একটা বড় ধামা হাতে নিয়ে চাকের নিচে দাড়ানো যাতে চাক কাটা শুরু হলে সেগুলি মাটিতে না পড়ে ধামার মধ্যেই পড়ে । "মধু আনতে বাঘের মুখে" রচনাংশে এই তিনজনের কথা এভাবেই উপস্থাপিত হয়ছ । 

৫.  'মায়াতরু' কবিতার নামকরণের সার্থকতা প্রতিপন্ন করো ।

উত্তর: আলোচ্য কবিতায় কবি একটি আজব গাছের বর্ণনা দিয়েছেন । চারিদিকে সন্ধ্যার অন্ধকার নেমে এলেই মনে হয় গাছটি যেন দুহাত তুলে ভূতের মতো নাচ শুরু করেছে । আবার যখন সন্ধ্যার পর রাতের আকাশে চাঁদের আলো ছড়িয়ে পড়ে তখন গাছের আকৃতি অনেকটা ভালুকের মতো হয় । ভালুক যেন ঘার ফুলিয়ে রেখে গড়গড় করছে । পরক্ষনেই যখন গাছের মাথায় বৃষ্টি পড়ত তখন গাছের পাতা এমনভাবে কাঁপত যেন মনে হতো কম্প দিয়ে জ্বর এসেছে । আসলে কবি তার কল্পনায় একটি গাছকে বিভিন্ন সময় পর্যবেক্ষণ করেছেন সকালের সোনাঝরা রোদ, রাতের অন্ধকার, পূর্ণিমার আলো আর বর্ষার পর বৃষ্টি - এভাবেই একটি গাছকে বিভিন্ন সময় বিভিন্নভাবে তিনি দেখেছেন । সেইদিক থেকে কবিতাটির নামকরণ সু্নির্বাচিত এবং তাৎপর্যপূর্ণ ।

৬.  'এই তো সুবুদ্ধি হয়েছে তোমার ।'- বক্তা কে ? কাকে সে একথা বলেছে ? কিভাবে তার সুবুদ্ধি হয়েছে ?

উত্তর: বীরু চট্টোপাধ্যায়ের "ফণীমনসা ও বনের পরি" নামক নাটকে প্রশ্নে উদ্দূত অংশটুকু বনের পরি ফণীমনসাকে বলেছে ।

          ফণীমনসার ইচ্ছা অনুসারে বনের পরির কাছে কখনো সোনার পাতা তো কখনো কাচের পাতা আবার কখনো পালং শাকের মতো সবুজ পাতা ফণীমনসা পেয়েছিল । কিন্তু এই সব পাতাগুলোই ফণীমনসা হারিয়েছিল, কোনোটা ডাকাত দলের কাছে আবার কোনোটা ঝড়ে তো কোনোটা আবার ছাগলের কাছে । এভাবে বিভিন্ন রকমের পাতা পেয়েও ফণীমনসা যখন তা হারিয়ে ফেলে তখন শেষ পর্যন্ত সে নিজের জন্মগত কাঁটাভরা ছুঁচলো পাতাই চেয়েছিল বনের পরির কাছে । তখন পরি বলেছিল "এই তো সুবুদ্ধি হয়েছে তোমার"।

৭.  'তারি সঙ্গে মনে পড়ে ছেলেবেলার গান' - কেমন দিনে কথকের ছেলেবেলার কোন্ গানটি মনে পড়ে?

উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুরের "বৃষ্টি পড়ে টাপুর টুপুর" কবিতা অনুসারে বৃষ্টির দিনে কথকের ছেলবেলার যে গানটি মনে পড়ে সেটি হলো - "বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এল বান" ।

৮.  'বোকা কুমিরের কথা' গল্পে কুমিরের বোকামির পরিচয় কিভাবে ফুটে উঠেছে ?

উত্তর: উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর 'বোকা কুমিরের কথা' গল্পে শিয়াল আর কুমির মিলে চাষ করার সিদ্ধান্ত নেয় । এরা একে একে আলু, ধান, ও আখের চাষ করে । কুমির শিয়ালকে ঠকাবার জন্য আলু গাছের আগার দিক নিয়ে নিজেই ঠকে গেল । এরপর যখন ধান চাষ করল, কুমির এবার গোড়ার দিক দাবি করলো । সে ভেবেছিল মাটির নিচে হয়ত ধান ফলে । সে এবারও ঠকলো । আর কিছুতেই ঠকা যাবেনা,  এই ভেবে  কুমির, আগেভাগেই আখ গাছের আগার দিকটা কেটে বাড়িতে এনে চিবিয়ে দেখে, শুধু নোনতা, তাতে একটুও মিষ্টি নেই । এসব ঘটনার মাধ্যমে কুমিরের বোকামির কথা গল্পে ফুটে উঠেছে ।

Post a Comment

0 Comments