Header Ads Widget

[Class 5- আমাদের পরিবেশ] প্ৰথম অধ্যায়:- মানবদেহ( শরীরের বর্ম)।পাতা-১,২। All questions and answers।


প্রথম অধ্যায় :- মানবদেহ

শরীরের বর্ম (পাতা-১,২)

১. আমাদের শরীরের বর্ম কোনটি ?

উঃ- আমাদের শরীরের বর্ম হলো আমাদের শরীরের চামড়া ।

২. চামড়া দিয়ে তৈরি কয়েকটি জিনিসের নাম লেখো ?

উঃ-  ব্যাগ, জুতো, বেল্ট, ইত্যাদি ।

৩. মানুষের চামড়া কোথায় সবথেকে বেশি পুরু ?

উঃ- গোড়ালিতে ।

৪. কোন প্রাণীর চামড়া সবথেকে বেশি পুরু ?

উঃ- গণ্ডারের ।

৫. চামড়ার কয়েকটি ব্যাবহার লেখো ?

উঃ- বর্তমানে চামড়ার অনেক ব্যাবহার আছে যেমন-

১. পশুর চামড়া দিয়ে বিভিন্ন ধরনের জুতো,বেল্ট,ব্যাগ ইত্যাদি তৈরি করা হয় ।

২. চামড়া দিয়ে বর্তমানে বিভিন্ন ধরনের পোশাক, জ্যাকেট ইত্যাদি করা হয় ।

৩. ফুটবল তৈরি করতে চামড়ার ব্যাবহার করা হয় ।

৪. আগে যোদ্ধাদের সুরক্ষা কবচ বা বর্ম তৈরি করা হতো গণ্ডারের চামড়া দিয়ে । 

৬. চামড়ার ব্যাবহার কমাতে হচ্ছে কেন ?

উঃ- চামড়ার ব্যাবহার কমাতে হচ্ছে কারণ চামড়া ব্যাবহারের জন্য পশুরা মারা পরছে । এছাড়া বেশি চামড়া ব্যাবহারের ফলে পরিবেশ দূষিত হচ্ছে । চামড়ার কারখানা থেকে নোংরা পরে জল দূষিত হচ্ছে । চামড়ার কারখানা থেকে দুর্গন্ধ বাতাসে ছড়িয়ে পরছে । তাই মানুষ আস্তে আস্তে চামড়ার ব্যাবহার কমাচ্ছে ।

৭. চামড়ার অপর নাম কী ?

উঃ- ত্বক ।

৮. চামড়া বা ত্বক এর নীচে কী থাকে ?

উঃ- চামড়া বা ত্বকের নীচে মাংসপেশি, নার্ভ, শিরা-ধমনী ইত্যাদি থাকে ।

৯. চামড়া বা ত্বক কী কী থেকে শরীরকে বাঁচাই ?

উঃ- চামড়া বা ত্বক বাইরের আঘাত থেকে ও সূর্যের আলোর অদৃশ্য অতিবেগুনি রশ্মির হাত থেকে শরীরকে রক্ষা করে ।

১০. চামড়াকে শরীরের বর্ম বলা হয় কেন ? 

উঃ- বর্ম যেমন বাইরের আঘাত থেকে দেহকে রক্ষা করে ঠিক তেমনি আমাদের শরীরের চামড়া বাইরের আঘাত থেকে চামড়ার নীচে থাকা শিরা, ধমনী, মাংসপেশী ইত্যাদিকে রক্ষা করে ।

বাইরের আঘাত ও সূর্যের অতিবেগুনি রশ্মির হাত থেকে চামড়া আমাদের রক্ষা করে । চামড়া না থাকলে অতি সামান্য আঘাতেই আমাদের দেহ থেকে রক্ত বের হয়ে যেত । তাই চামড়াকে শরীরের বর্ম বলা হয় ।

১১. শিরা ধমনি দেখতে কেমন ? 

উঃ- শিরা ধমনি দেখতে নলের মতো ।

১২. চামড়ার নীচে যে অংশগুলি ফুলে থাকে সেগুলি আসলে কী ?

উঃ- শিরা

১৩. ধমনি কোথায় থাকে ?

উঃ- শরীরের একটু ভেতরে থাকে ।


Post a Comment

0 Comments